Saturday, April 4, 2026

ধর্ষকদের প্রকাশ্যে পিটিয়ে মারার পক্ষে তৃণমূলের মিমিও

Date:

Share post:

সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের দাবিকে সমর্থন করলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীও। হায়দরাবাদ-কাণ্ডের পরিপ্রেক্ষিতে সংসদে দাঁড়িয়ে জয়া ধর্ষকদের গণপিটুনির দাওয়াই দেন। বলেন, প্রশাসন নারীকে নিরাপত্তা দিতে না পারলে আমজনতার হাতে বিচারের ভার ছেড়ে দেওয়া উচিত। ধর্ষকদের প্রকাশ্যে পিটিয়ে মারা উচিত।

সাংসদ জয়ার এই বক্তব্য সমর্থন করেছেন তৃণমূলের মিমি চক্রবর্তীও। যাদবপুরের সাংসদ বলেন, আমি ওঁর সঙ্গে একদম একমত। যারা ধর্ষণ করে তাদের আবার বিচার কীসের? এদের নিরাপত্তা দিয়ে আদালতে নিয়ে যাওয়া এবং সরকারি খরচে রেখে দিনের পর দিন বিচারের জন্য অপেক্ষা করার কী মানে আছে? অবিলম্বে এদের কঠিনতম সাজা দেওয়া উচিত।

যদিও মিমির এই বক্তব্যকে অনুমোদন করেনি তাঁর দল তৃণমূল কংগ্রেস।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...