Wednesday, April 1, 2026

ফের রবিনসন স্ট্রিটের ছায়া! এবার দাদার মৃতদেহ আগলে বোন

Date:

Share post:

ফের রবিনসন স্ট্রিটের ছায়া। এবার ঘটনা উত্তর ২৪ পরগণার দুর্গানগর। দাদার মরদেহ আগলে রাখলেন বোন। প্রায় তিন-চারদিন তিনি ওই অবস্থায় ঘরবন্দি ছিলেন বলে জানা গিয়েছে। পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে।

জানা গিয়েছে, মৃতের নাম বৈদ্যনাথ চট্টোপাধ্যায় (৬০)। তিনি ও তাঁর বোন অববিবাহিত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কয়েকদিন আগেই বৈদ্যনাথবাবুর মৃত্যু হয়। তখন থেকেই দাদার দেহ আগলে ছিলেন বোন। তাঁর মানসিক সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথমে আটক করলেও পরে ওই মহিলাকে ছেড়ে দেয় পুলিশ।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...