Monday, June 8, 2026

আজ মরশুমের শীতলতম দিন

Date:

Share post:

সকাল থেকেই কনকনে হাওয়া।আবহাওয়া দফতর জানিয়ে দিল, আজই মরশুমের শীতলতম দিন। গত কয়েকদিন তাপমাত্রার পারদ 19 থেকে 21 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও, মঙ্গলবার সকালে সেটা নেমে দাঁড়িয়েছে 16 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াসে। এটাই এখনও পর্যন্ত এ মরশুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা বাধাপ্রাপ্ত হওয়ায় রাজ্যে ঢুকছিল না উত্তুরে হাওয়া। সে পথ প্রশস্ত হয়ে যাওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আসা শীতল বাতাসে তাপমাত্রা নেমেছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও কিছুটা। পারদ নেমেছে উত্তরবঙ্গেও। তবে এই শীত কত দিন স্থায়ী হবে তা নিয়ে এখনও স্পষ্ট বার্তা দিতে পারেনি হাওয়া অফিস। মনে করা হচ্ছে তাপমাত্রার এই উত্থানপতনের মধ্যেই ডিসেম্বরের 15 তারিখের পরে জাঁকিয়ে শীত পড়তে পারে কলকাতায়। যদিও মৌসম ভবনের পূর্বাভাস এবার শীতের ঝোড়ো ব্যাটিং না হওয়ারই সম্ভাবনা।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...