Tuesday, March 31, 2026

বাংলার বিধানসভা ভোটের আগে সিএবি পাশ করিয়ে আতঙ্কিত হিন্দুদের বার্তা দিতে মরিয়া বিজেপি

Date:

Share post:

লক্ষ্য পশ্চিমবঙ্গ। প্রকাশ্যে ও দলের অন্দরে বারবারই বলে থাকেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। এমনকী সম্প্রতি বাংলার তিন উপনির্বাচনে লজ্জাজনক হারের দিনও বিজেপি সভাপতি অমিত শাহ এক সাক্ষাৎকারে বলেছেন, আসল লড়াই হবে বিধানসভা ভোটে। সেই ভোটেই হবে বাংলার পালাবদল। উপনির্বাচনে হারের কারণ পর্যালোচনায় তাই এনআরসি-আতঙ্কের কথা উঠে এলেও অমিত শাহ আত্মবিশ্বাসী, নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পরই বদলাবে পরিস্থিতি। বাংলা, অসম, ত্রিপুরার হিন্দুদের এনআরসি জুজুর কথা বলে ভয় দেখানো যাবে না। কারণ নতুন বিল পাশ করে হিন্দুদের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হওয়ার আশঙ্কাই থাকবে না। উল্টে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্শি, শিখ, খ্রিস্টান সম্প্রদায়ের অনুপ্রবেশকারীদের শরণার্থীর শংসাপত্র দিয়ে ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে। এজন্য 1955 সালের আইনের নিয়মকানুনও কিছুটা শিথিল করা হবে। সংসদে এবারের অধিবেশনে তাই সিএবি বিল পাশ করাতে মরিয়া বিজেপি।

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...