Tuesday, March 31, 2026

কালিয়াগঞ্জে হার, প্রাক্তন জেলা সভাপতির ”বিদ্রোহী” ফেসবুক পোস্টে অস্বস্তিতে বিজেপি

Date:

Share post:

সম্প্রতি, কালিয়াগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের কাছে পর্যুদস্ত হয়েছে বিজেপি। অপ্রত্যাশিত এই হার নিয়ে দলের অভ্যন্তরে যে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা চলছে, তার ইঙ্গিত মিলল বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শংকর চক্রবর্তীর করা একটি ফেসবুক পোস্টে।

আজ, বুধবার ফেসবুকে একটি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে মুখ খুলেছেন শংকরবাবু। তাঁর দাবি, কালিয়াগঞ্জ হারের দায় দেবশ্রী চৌধুরী তাঁর উপর চাপিয়েছেন। তিনি পেইড নিউজ করান বলে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন তিনি। এই পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক জলঘোলা। এখনও বিজেপির জেলা নেতৃত্ব এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে উপনির্বাচনের পর থেকে গেরুয়া শিবিরের অন্দরে চাপা বিদ্রোহ শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।


 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...