Saturday, April 4, 2026

ঘরের মাটিতে জয় দিয়েই আই লিগ অভিযান শুরু করতে চায় মশাল বাহিনী

Date:

Share post:

শতবর্ষের মরশুমে হাতছাড়া হয়েছে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ। তবুও তাঁকে ঘিরেই সমর্থকদের মধ্যে আশার খামতি নেই। সকলের মনে একটাই আশা, পারলে তিনিই পারবেন। কথা হচ্ছে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেন্ডিসকে নিয়ে। গত পাঁচ মাস ধরে আই লিগকে পাখির চোখ করে দল গড়ে তুলেছেন। তাই কলকাতা লিগ ও ডুরান্ড কাপ হাতছাড়া হওয়ার পরেও আসার সুর শোনা গিয়েছে লাল-হলুদ স্প্যানিশ কোচের গলায়। তাঁর দলের প্রতি আত্মবিশ্বাস দেখে খুশি ইস্টবেঙ্গল সমর্থকরাও। অনেকের মতেই পারলে তিনি পারবেন 16 বছরের খরা কাটাতে। আর তাই আশার পাহাড়ে বসে থাকা আলেসান্দ্রো আজ, বুধবার আই লিগ অভিযান শুরু করতে চলেছে কল্যাণী স্টেডিয়ামে। বিপক্ষ দল রিয়াল কাশ্মীর।

শুরু থেকেই জয় পাওয়াকে একমাত্র টার্গেট করে নিয়েছেন আলেসান্দ্রো। তাই আই লিগ অভিযান শুরুর 24 ঘণ্টা আগে কোলাডোদের নিয়ে দক্ষ অনুশীলন সেড়েছেন তিনি। রিয়াল কাশ্মীরের রক্ষণভাগকে ভাঙতে উইং-প্লে-র ওপরেই জোর দিচ্ছেন লাল-হলুদ স্প্যানিশ কোচ। ভূস্বর্গের বড় চেহারার ফুটবলারদের কুপোকাৎ করতে মূলত গ্রাউন্ড পাস ও সেট পিসকেই প্রধান হাতিয়ার করছেন আলেসান্দ্রো।

কোলাডো-মার্কোস স্প্যানিশ জুটিরকে সামনে রেখে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ছক কষলেও দলের সব ফুটবলারদের সমানভাবে গুরুত্ব দিচ্ছেন আলেসান্দ্রো। সব মিলিয়ে ঘরের মাঠে 3 পয়েন্ট তুলে আই লিগ অভিযান শুরু করতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...