Saturday, April 4, 2026

দেশ থেকে পালিয়ে নিত্যানন্দ নাকি দ্বীপ কিনে নিয়েছেন!

Date:

Share post:

খুঁজে পাওয়া গিয়েছে নিত্যানন্দ স্বামীকে! সে নাকি রয়েছে ইক্যুয়েডরে। কিনেছে বিরাট একটা দ্বীপ। নাম দিয়েছে নাকি কৈলাস! সঙ্গে রয়েছে নাকি সাঙ্গপাঙ্গরাও।

নিত্যানন্দ স্বামীকে মনে আছে তো? নিজেকে গডম্যান ঘোষণা করা নিত্যানন্দের বিরুদ্ধে অপহরণ, যৌন কেলেঙ্কারি, তোলাবাজি সহ নানা অভিযোগ। বিদেশমন্ত্রক নির্দিষ্ট করে কিছু বলেনি। সেই নিত্যানন্দ নাকি ইকুয়েডারে গিয়ে ‘আমার দেশ’ নামে ওয়েব সাইটও খুলে ফেলেছে। সেখানে গোটা দ্বীপের ছবি আর ভিডিও। সবচেয়ে নাকি বেশি হিন্দু রয়েছে সেখানে। অসংখ্য মন্দির তৈরি হয়েছে। গাছপালা দিয়ে ঘেরা আশ্রম। ছোট ছোট পুকুর, রয়েছে মাছ, পশু, পাখি। শিষ্যদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়া। বাইরে থেকে আসা অতিথেদের জন্য পর্ণকুটির। ২০১০ সালে সিমলার একটি গ্রাম থেকে যৌন কেলেঙ্কারির অভিযোগে নিত্যানন্দকে গ্রেফতার করে। এরপর দুটি মেয়েকে অপহরণ করা নিয়ে মামলা গড়ায় কোর্টে। এই মামলাত তদন্ত চলাকালীন দেশ ছাড়ে নিত্যানন্দ। জানা গিয়েছিল ভণ্ড গডম্যান রয়েছে ত্রিনিদাদ -টোবাগোতে। এখন জানা যাচ্ছে ইক্যুয়েডারে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...