Wednesday, March 25, 2026

জীবনযুদ্ধের রসদ খুঁজে নিতেই লং মার্চে ভিড় বাড়ছে শ্রমিক-কর্মচারীদের

Date:

Share post:

শুরু হয়েছে ৩০ নভেম্বর। পায়ে পায়ে পথচলা শেষ হবে ১১ ডিসেম্বর। লং মার্চের ভিড়ে একদিকে প্রতিবাদের বার্তা, অন্যদিকে সঙ্কটের চালচিত্রে জোটবদ্ধ থাকার শপথ। উত্তরের রোডম্যাপ মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শিলিগুড়ি। আর দক্ষিণের মিছিল শুরু হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভের রেল ইঞ্জিন কারখানা চত্বরের সামনে থেকে। এর গন্তব্য কলকাতা। প্রায় ২৮৩ কিলোমিটার পথ পেরনোর অক্লান্ত যাত্রাপথ।

শ্রমিক-কর্মচারীদের রুটি-রুজির লড়াই আর কর্মক্ষেত্রে প্রবল অনিশ্চয়তার মুখে ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দিতে কেন্দ্রীয় বাম শ্রমিক সংগঠনগুলির সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেসও। চারদিন অতিক্রান্ত। পায়ে পায়ে অসংখ্য মানুষের মিছিল ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ১০০ কিলোমিটারেরও বেশি পথ। কেন্দ্রে বিজেপি সরকার আর রাজ্যে তৃণমূল সরকার দুই শক্তির বিরুদ্ধেই আওয়াজ তুলছে লং মার্চের মিছিল। কর্মসংস্থানের অবস্থা ভয়াবহ। শ্রমিকবিরোধী নীতি, লাগাতার ছাঁটাই, স্বেচ্ছাবসরের চাপ। কর্পোরেট করার নামে লাভজনক শিল্পকেও বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত। দেশজুড়ে প্রায় মন্দার পরিস্থিতি। অথচ অধিকাংশ রাজনৈতিক দলই মানুষের কঠিন জীবন-সংগ্রাম ও ন্যায্য দাবির বিষয়ে উদাসীন। উত্তরবঙ্গে ধুঁকতে থাকা চা শ্রমিকদের লড়াই ও আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে বন্ধ ও রুগ্ন কল-কারখানার নাছোড় শ্রমিক-কর্মচারীদের মনোবলই লং মার্চের সম্পদ। জানুয়ারিতে দেশজোড়া শ্রমিক ধর্মঘটের দাবিগুলিকে তুলে ধরতেই লং মার্চে পা মেলাচ্ছেন সাধারণ খেটেখাওয়া মানুষ।

 

আরও পড়ুন-কেজরিওয়ালকে প্রকাশ্যে ‘মিথ্যাবাদী’ বললেন গম্ভীর

 

Related articles

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...