Sunday, June 14, 2026

যোগীর রাজ্যে নাচ থামাতেই নর্তকীর মুখে গুলি, তারপর যা হল

Date:

Share post:

ফের ন্যক্কারজনক ঘটনায় মুখ পুড়লো যোগী আদিত্যানাথের রাজ্য উত্তর প্রদেশের। এই রাজ্যের চিত্রকূটে একটি বিয়ের বাড়িতে জমজমাট অনুষ্ঠান চলছিল। বসেছিল নাচের আসরও। সবাই অনুষ্ঠান দেখছেন। এমন সময় হঠাৎই ছন্দপতন।

নির্দিষ্ট সময়ের নাচ থামিয়ে দেন ওই যুবতী। এরপরই দর্শক আসনে বসে থাকা ব্যক্তিরা হুমকি দিতে শুরু করেন। নাচ শুরু না হলে গুলি চলবে বলে হুঁশিয়ারিও দেন তাঁরা। অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে বলা হলেও শোনেননি তাঁরা। নাচের জন্য জোর করতে থাকে দর্শকরা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন মদ্যপ।

অভিযোগ, অনুরোধে কাজ না হওয়ায় হঠাৎই তাঁদের মধ্যে থেকে একজন গুলি করে বসেন ওই নর্তকীকে। গুলির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় ওই যুবতীর মুখ। বর্তমানে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার এক মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...