Sunday, June 14, 2026

আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নন, এনকাউন্টার প্রসঙ্গে মত মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। কঠোর আইনের মধ্যে দিয়েই শাস্তি বিধান করতে হবে। হায়দরাবাদ এনকাউন্টার বিষয় এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংহতি দিবস পালনে তৃণমূলে তরফ থেকে কলকাতার মেয়ো রোডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, ধর্ষণের সাজা আরও কঠোর করতে হবে। দ্রুত বিচার করে শাস্তি দিতে হবে অভিযুক্তদের। তবে তৃণমূল নেত্রী বলেন, দ্রুত শাস্তি দেওয়ার অর্থ আইন নিজের হাতে তুলে নেওয়া নয়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে রয়েছে ৮৫টি ফাস্টট্রাক কোর্ট রয়েছে। দ্রুত চার্জশিট পেশ করে অভিযুক্তদের বিচার প্রয়োজন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তবে, দোষীদের সাজা হওয়া উচিত বিচারের মাধ্যমে। মালদহে ধর্ষণের পরে নির্যাতিতাকে পুড়িয়ে মারার ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা। এদিন, হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, জ্বলন্ত অবস্থায় মেয়েটি এক কিলোমিটার দৌড়ে গিয়েছিল কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি। ঘটনায় দ্রুত বিচার করে শাস্তির দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...