Sunday, March 22, 2026

দু’শো বছরের হিন্দু স্কুলে এবার চালু হচ্ছে ইংরেজি-মাধ্যম

Date:

Share post:

১৮১৭ সালে প্রতিষ্ঠিত কলকাতার ঐতিহ্যবাহী হিন্দু স্কুলে এই প্রথম চালু হতে চলেছে English- medium বা ইংরেজি- মাধ্যম৷ তবে এখন এই ইংরেজি-মাধ্যম সীমাবদ্ধ থাকবে শুধুই প্রাথমিক বিভাগে৷ রাজ্যের তরফে শুক্রবার এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ঐতিহ্যপূর্ণ এই স্কুলের প্রধান শিক্ষককে। চিঠিতে জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমেও পঠনপাঠন চালু হবে হিন্দু স্কুলে। তবে তা সীমাবদ্ধ থাকবে প্রাথমিক বিভাগে।

কিছুদিন আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, সরকারি স্কুলে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু করার চিন্তাভাবনা চালাচ্ছে সরকার। যত্রতত্র চালু হওয়া বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের চাপে সরকারি স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা। এই পরিস্থিতি থামাতেই নতুন এই সরকারি পদক্ষেপ৷

চিঠিতে বলা হয়েছে, নতুন মাধ্যম চালু করতে কোনও সহায়তার প্রয়োজন হলে সরকারের সাহায্যও পাবে স্কুল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৮১৭ সালে কলকাতায় হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। একাজে তাঁকে সাহায্য করেছিলেন দেববাড়ির তৎকালীন কর্তা রাধাকান্ত দেব এবং পণ্ডিত বৈদ্যনাথ মুখোপাধ্যায়।

আরও পড়ুন-২৪ ঘণ্টা পরেও মৃতার নাম পরিচয় অধরা, সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ পুলিশ

 

Related articles

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে ‘চোর’ সন্দেহে গণধোলাই

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো...

কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআরের খেসারত দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যে আরও এক BLO মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।...

IPL: ভরসা বিদেশিদের ব্যাটিং, ভোগাতে পারে পেস বোলিং, এক নজরে নাইটদের শক্তি-দুর্বলতা

দুয়ারে আইপিএল(IPL)। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। বাংলার ক্রীড়া প্রেমীদের নজরে কেকেআর (KKR)। নতুন মরশুমে...