Sunday, April 12, 2026

উন্নাও-এর ঘটনা রাজ্যে সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা

Date:

Share post:

উন্নাও-এর নির্যাতিতার মৃত্যুর ঘটনায় সরব সব রাজনৈতিক দল। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে উন্নাওয়ের গিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। যাওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, বিজেপি শাসিতরাজ্যে মহিলাদের নিরাপত্তা কী, তা এই ঘটনা থেকেই স্পষ্ট।

এদিকে, গণধর্ষণ ও খুনের ঘটনার দ্রুত বিচার ও শাস্তির দাবিতে উত্তরপ্রদেশ বিধানসভা সামনে ধরনায় বসেছেন সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী শনিবার সকালে দেখা করেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে। এই ঘটনার বিচার এবং শাস্তির দাবি জানিয়েছেন মায়াবতী। একইসঙ্গে উত্তর প্রদেশে মহিলা নিরাপত্তা বিষয়ে একজন মহিলা রাজ্যপাল হিসেবে আনন্দীবেনকে পদক্ষেপ করার আরও জানান তিনি।

এ ঘটনায় নিয়ে মন্তব্য প্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, হায়দরাবাদের পুলিশের দৃষ্টান্ত দেখে উত্তর প্রদেশের পুলিশের উচিত এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া। পাশাপাশি, তিনি অভিযোগ করেন, বিজেপি রাজ্যে মহিলাদের নিরাপত্তা তলানিতে।

আরও পড়ুন-যোগীর শহর উন্নাও : ‘রেপ-ক্যাপিটল অফ ইণ্ডিয়া’, ১১ মাসে ৮৬ ধর্ষণ, ১৮৫ যৌন নিগ্রহ

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...