Monday, June 15, 2026

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ৩৮০ ভারতীয় সেনাকে সম্মানিত করবে বাংলাদেশ

Date:

Share post:

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ৩৮০ জন ভারতীয় সেনাকে সম্মানিত করবে বাংলাদেশ। শুক্রবার ঢাকায় জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক আলোচনা সভায় এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী কে আব্দুল মোমেন।
একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বহু ভারতীয় সেনা |
বাংলাদেশের বিদেশমন্ত্রী কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষ্যেই এই সম্মান দেওয়া হবে ।
 তিনি আরও জানান, একাত্তরে বাংলাদেশের ৩ কোটি লোক বাড়ি ছাড়া হয় এবং মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত বাংলাদেশের ১ কোটি শরণার্থীকে আশ্রয় দেয়। বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১৭ হাজার সদস্য শহীদ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের  প্রধানমন্ত্রী ২০১৭ সালে মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় অনেক সেনা পরিবারের সদস্যদের সম্মান প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৬ ডিসেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামে শহিদ ১২ ভারতীয় সশস্ত্রবাহিনীর সদস্যের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেওয়া হয়।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...