Tuesday, May 19, 2026

সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল (সিএবি): কাল পেশ হবে লোকসভায়

Date:

Share post:

সোমবার লোকসভায় পেশ হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল অর্থাৎ ‘সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল’ বা সিএবি। এরপর মঙ্গলবার বিলের উপর আলোচনা ও ভোটাভুটি। লোকসভায় পাশ হওয়ার পর বিলটি যাবে রাজ্যসভায়। বিল পেশ ও আলোচনা চলাকালীন দলীয় সাংসদদের হাজিরা নিশ্চিত করতে হুইপ জারি করেছে বিজেপি। কংগ্রেস, ডিএমকে, তৃণমূল, বাম ও আরও কয়েকটি বিরোধী দল বিলের বিরোধিতা করছে। এক নজরে বিল সম্পর্কিত কয়েকটি তথ্য দেখে নেওয়া যাক।

লোকসভা ও রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করে নোটিশ জারি করলেই তৈরি হবে নতুন নাগরিকত্ব আইন।

1955 সালের নাগরিকত্ব আইনের কিছু শর্ত শিথিল ও সংশোধন করে হিন্দু তথা অমুসলিম মানুষকে নাগরিকত্ব দেওয়ার পথ সহজ করা হচ্ছে। মোদ্দা কথা, হিন্দুরা অন্য দেশ থেকে অনুপ্রবেশ করলেও শরণার্থী হিসাবে নাগরিকত্বের সুযোগ পাবেন, কিন্তু মুসলিমদের বেআইনি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হতে হবে।

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান এই তিন মুসলিমপ্রধান দেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান নাগরিকদের কাছে বৈধ নথিপত্র না থাকলেও নাগরিকত্ব দেওয়া হবে।

আগের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতে 11 বছর থাকতে হত নাগরিক হিসাবে সুযোগ-সুবিধা পাওয়ার জন্য। সংশোধনী বিলে 11 বছরের সময়সীমা কমিয়ে 5 বছর করার কথা বলা হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী বিলের ভিত্তিবর্ষ ধরা হয়েছে 2014 সালের 31 ডিসেম্বর। অর্থাৎ এই দিনের আগে ভারতে অনুপ্রবেশকারী সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান মানুষই নাগরিকত্ব পাবেন।

মুসলিমপ্রধান তিন প্রতিবেশী দেশ থেকে অমুসলিম হিসাবে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে ঢুকলে শরণার্থীর স্বীকৃতি পাওয়া যাবে। এরপর ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করে শর্ত পূরণ করতে পারলেই মিলবে নাগরিকত্ব। কিন্তু ওই তিন দেশ থেকে আসা মুসলিমরা শরণার্থী হওয়ার সুযোগ পাবেন না।

অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মিজোরামের ইনার লাইন পারমিট এলাকা সিএবি বা নাগরিকত্ব সংশোধনী বিলের বাইরে থাকবে।

অসম, মেঘালয় ও ত্রিপুরার ষষ্ঠ তফশিলে গঠিত জেলা পরিষদ ও স্বশাসিত এলাকায় বিল কার্যকর হবে না।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...