Monday, June 15, 2026

দুর্বল বোলিংয়ের জন্য ক্যারিবিয়ানদের কাছে হারের মুখ দেখল ভারত

Date:

Share post:

যেই বোলিং বিভাগকে নিয়ে হায়দরাবাদে ক্যারিবিয়ানদের দুরমুশ করেছিল ভারত, সেই বোলিং বিভাগ কার্যত তিরুবন্তপুরমে ভারতের হারের কারণ হয়ে রয়ে গেল। শুধু বোলিং বিভাগ নয়, প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং বিভাগও ছিল নড়বড়ে। ব্যাট হাতে একমাত্র শিবম দুবে দলের মান রেখেছিলেন। কিন্তু বল হাতে তেমন কেউই মুখ রক্ষা করতে পারলেন না। দলের ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ব্যাটিং ঝড়ে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের একটা করে উইকেট নেওয়া কার্যত ফিকে হয়ে গিয়েছে। মাত্র দুই উইকেট হারিয়ে 18.3 ওভারেই 173 রান করে 8 উইকেটে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজে সমতা ফেরাল ক্যারিবিয়ানরা।

টস জিতে প্রথমে কল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে রবিবারের সন্ধ্যেতে যখন গ্যালারিতে বসে থাকা দর্শকরা বিরাট-রোহিতদের ব্যাটিং ঝড় উপভোগ করবে বলে আশায় বুক বেঁধেছিল, ঠিক তখনই মাত্র 11 রানে লোকেশ রাহুল ফিরে যান। এমনকি ‘হিটম্যান’ রোহিত শর্মা ও ক্যাপ্টেন কোহলির ব্যাটও আজ কথা বলল না। ফলে হতাশা নেমে এসেছিল গোটা গ্যালারিতে। ঠিক তখনই দলের তরুণ তুর্কি শিবম দুবের অর্ধশতরান কার্যত স্বস্তি এনে দিয়েছিল টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। অবশেষে 20 ওভারে 170 রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান সিমন্স একাই কার্যত ম্যাচের হাল ধরেন। তার অপরাজিত 67 রানের ইনিংস ভারতীয় বোলারদের আত্মবিশ্বাসকে কার্যত ভেঙে দিয়েছে। একটার পর একটা ক্যাচ মিস করেছেন ভারতীয় বোলাররা। ফলে সিমন্সের সঙ্গে তাল মিলিয়েছেন লিউইস। অপেশাদারিত্বের অভাব ছিল আজকে ভারতের বোলিং বিভাগে। তাই সহজ জয় পেল উইন্ডিজরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আজকের পর সিরিজের ফল 1-1। এর ফলে তৃতীয় তথা শেষ ম্যাচ সিরিজ জয়ের জন্য ভারতের কাছে ‘ডু অর ডাই’ ম্যাচ, তা বলাই যায়।

Related articles

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...

মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কলকাতা সফর ও আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শহরজুড়ে (Kolkata) শুরু হল 'স্বচ্ছতা...

দিশানীর জীবনে নতুন দিশা! বাগদান সারলেন মিঠুন-কন্যা

চক্রবর্তী পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বড় ছেলে মহাক্ষয়ের বিয়ের কয়েক বছর পরে...

যোগ দিবসকে ‘উৎসব’-এ পরিণত করার ডাক মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে জনঅংশগ্রহণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। কলকাতা পুরসভার 'স্বচ্ছতা সে স্বাগত'...