Tuesday, March 31, 2026

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে বিরাট-রোহিতের সামনে রেকর্ড গড়ার হাতছানি

Date:

Share post:

সিরিজের প্রথম টি-20 ম্যাচে দুরন্ত জয় পেয়ে আজ, রবিবার দ্বিতীয় টি-20 ম্যাচ জিততে প্রস্তুত টিম ইন্ডিয়া। উল্টোদিকে, দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজও। হায়দরাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কার্যত বিরাট কোহলি দুরন্ত ইনিংসে জয় পেয়েছে ভারত। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন লোকেশ রাহুল। তবে রবিবাসরীয় ম্যাচে ভারতীয় দলের হয়ে কাজ করবেন মূলত বিরাট কোহলি ও রোহিত শর্মা। যদিও প্রথম টি-20 ম্যাচে মাত্র 8 রানে ফিরে গিয়েছিলেন তিনি, কিন্তু তা সত্বেও তাঁর ফর্ম নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই, তা বলাই যায়।

শুধু তাই নয়, রবিবাসরীয় এই ম্যাচে বিরাট ও রোহিতের সামনে রয়েছে রেকর্ড গড়ার হাতছানি। বর্তমানে টি-20 ম্যাচে সবচেয়ে বেশি রানের মালিক রোহিত। ক্যাপ্টেন কোহলিও তাঁর থেকে খুব একটা পিছিয়ে নেই। মাত্র 3 রান পিছিয়ে রয়েছেন বিরাট। তাই দু’জনের কাছেই আজকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রেকর্ড গড়ার হাতছানি রয়েছে।

তবে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ভাঙতে প্রাণপণ চেষ্টা করবেন উইন্ডিজ বোলাররা। তবে সে কাজ খুব একটা সহজ হবে না বলেই মনে করছে ক্রিকেটমহল। তবে সব চাপকে উপেক্ষা করে জয়ে ফিরতে মরিয়া ক্যারিবিয়ান শিবির। এখন দুই দলের মধ্যে কারা জয় পায়, সেটাই দেখার।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...