Monday, June 15, 2026

হাত থেকে বিচ্ছিন্ন আঙুল জোড়া লাগিয়ে চমকে দিল রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল

Date:

Share post:

কার্যত অসম্ভবকে সম্ভব করলো রাজ্যের এই সুপার স্পেশালিটি হাসপাতাল। দিলীপ পালের চামড়া-সহ ঝুলছিল বাঁ হাতের কাটা আঙুল। অপেরেশন করে সেই আঙুলই জোড়া লাগিয়ে চমকে দিলেন পূর্ব বর্ধমানের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। খুশি দিলীপ পাল ও তাঁর পরিবার।

যদিও হাসপাতালের অপারেশন থিয়েটারের পরিকাঠামো এখনও ঢেলে সাজানো হয়নি। কিন্তু চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় কাটা আঙুল জোড়া লেগে যাওয়ায় খুশি সকলে। তবে এই প্রথম নয়, অসম্ভবকে সম্ভব করার ইতিহাস এই হাসপাতালের চিকিৎসকদের নতুন নয়।

উল্লেখ্য, কালনার হাটগাছ গ্রামে পেঁয়াজের জমিতে সকালে জল দিতে গিয়ে পা ফসকে পাম্পের ওপরে পড়ে যান দিলীপ পাল নামে এক কৃষক। দুর্ঘটনায় কাটা যায় তাঁর বাঁ হাতের একটি আঙ্গুল। তাঁকে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়।

যা পরিস্থিতি ছিল, তাতে সকলেই ভেবেছিলেন দিলীপবাবুর হাত থেকে বাদ যাবে আঙ্গুল। চিকিৎসক জয়রাম হাঁসদা অপারেশন শুরু করে দেন। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় চামড়ার সঙ্গে ঝুলতে থাকা আঙুল জোড়া লাগিয়ে দেন তাঁরা।

Related articles

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...