Monday, June 15, 2026

অভিষেকের নির্দেশে বারাকপুরে ‘দিদিকে বলো’-র প্রচার

Date:

Share post:

‘দিদিকে বলো’ কর্মসূচিতে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে রাজ্যে। এর মাধ্যমে উপকৃত হচ্ছেন অনেকে। এই কর্মসূচিকে সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং এর সম্পর্কে সবাইকে জানাতে আগেই নির্দেশ দিয়েছেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো বারাকপুর আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা উত্তর চব্বিশ পরগনার জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। দু’দিনব্যাপী এই কর্মসূচি তিনি পালন করলেন বারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে। শনি ও রবিবার ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে দেখা করেন। বাড়ি, বাড়ি গিয়ে ‘দিদিকে বলো’ কর্মসূচির কার্ড দেন এবং এর সম্পর্কে জানান।
দীর্ঘদিন ধরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক নেতা-কর্মীকে জনসংযোগের উপর জোর দিতে বলছেন। সেইমতো শুভ্রকান্তি এই দুদিন এলাকায় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শনিবার রাতে তিনি ছিলেন এক দলীয় কর্মীর বাড়িতে। পরের দিন সকালে এলাকার চায়ের দোকানে বসে সকলের চা খান এবং স্থানীয় মানুষের সুবিধা-অসুবিধার কথা শোনেন।


লোকসভা নির্বাচনের সময় বারাকপুর, ভাটপাড়া অঞ্চলে বিজেপির প্রভাব দেখা গিয়েছে। এমনকী, বিধানসভা উপনির্বাচনেও জয়ী হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং-এর পুত্র পবন সিং। তৃণমূল ছেড়ে বাবার হাত ধরেই গেরুয়া শিবিরে গিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে এলাকায় পুরনো ভাবমূর্তি ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে শাসকদল। তার অঙ্গ হিসেবেই এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...