Saturday, April 4, 2026

এবার খুনের মামলায় চার্জশিট মুকুলের নামে

Date:

Share post:

ফের আইনি প্যাঁচে বিজেপি নেতা মুকুল রায়। বীরভূমের লাভপুরে তিন ভাই খুনের মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে জেলা পুলিশ। বোলপুর আদালতে পেশ করা সেই চার্জশিটে বিজেপি নেতা মুকুল রায়, মনিরুল ইসলাম-২৫ জনের নাম রয়েছে। হাইকোর্টর নির্দেশ মেনে তিন মাসের মধ্যেই রিপোর্ট পেশ করল পুলিশ।

আদালতের নির্দেশের পর চলতি বছরের ১৬ নভেম্বর এই মামলায় নতুন তদন্ত শুরু করে জেলা পুলিশ। তারপরই অতিরিক্ত চার্জশিটে এখন মনিরুল ইসলামের সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের নামও সংযোজন করা হয়েছে।

এর আগে এই মামলায় মনিরুল সহ- ৪২ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছিল মনিরুলকে। যদিও জামিনে ছাড়া পেয়ে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। এরপর ২০১৪ সালে চার্জশিট জমা দেয় পুলিশ। সেই চার্জশিট থেকে মনিরুলের নাম বাদ দেওয়া নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃতদের পরিবার।

প্রসঙ্গত, ২০১০ সালে বীরভূমের লাভপুরের খুন হন সিপিএম সমর্থক তিন ভাই। অভিযোগ, মনিরুল ইসলামের বাড়িতে সালিশি সভার নামে ডেকে পিটিয়ে এবং বোমা মেরে খুন করা হয় কটন শেখ ও জরিনা বিবির তিন ছেলেকে। মনিরুল আগে বামপন্থী নেতা, তারপর তৃণমূল ও বর্তমানে বিজেপির সদস্য।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...