Tuesday, April 7, 2026

শীতের সন্ধেয় সাংস্কৃতিক উষ্ণতা ছড়াতে বিজয়গড়ে নাট্যমেলা

Date:

Share post:

শীতের সন্ধেয় মঞ্চে উষ্ণতা ছড়াতে শুরু হচ্ছে নাট্যমেলা। সাধারণত উত্তর কলকাতাই নাটকের পীঠস্থান। রবীন্দ্র সদন বা  অ্যাকাডেমি চত্বরে ভিড় জমান নাট্যপ্রেমীরা। কিন্তু এবার একেবারে দক্ষিণে, বিজয়গড়ে। 14 ডিসেম্বর থেকে যাদবপুর অভিযানের উদ্যোগে নিরঞ্জন সদনে শুরু হচ্ছে যাদবপুর নাট্যমেলা। সেখানে যেমন প্রাচ্য নাট্যগোষ্ঠী উপস্থিত থাকছে, তেমনই থাকছে চাকদহ নাট্যজন।

পাঁচ দিনব্যাপী এই নাট্যোৎসবে মঞ্চস্থ হবে ‘খেলাঘর’, ‘প্লে হাউজ’, ‘রক্তকরবী’, ‘ঘুম নেই’। দেবশঙ্কর হালদার,  চৈতি ঘোষাল, পদ্মনাভ দাশগুপ্ত, গৌতম হালদারদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন সুজাতা ভট্টাচার্য, কৌশিক কর।পরিচালকদের তালিকায় রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, সমুদ্র গুহ, চন্দন সেন, সৌরভ পালোধি। 14 থেকে 19 বিজয়গড় অঞ্চলে নাট্যপ্রেমীদের সমাগম হবে বলে আশা উদ্যোক্তাদের।

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...