Sunday, June 28, 2026

বাংলায় ব্যবসার সুলুক সন্ধান দিতে শুরু হচ্ছে বিজনেস কনক্লেভ

Date:

Share post:

শিল্পমহলের কাছে বাংলায় ব্যবসার সুযোগের সুলুক সন্ধান দিতে দিঘায় শুরু হচ্ছে দু’দিনের বিজনেস কনক্লেভ। বুধবার থেকে দিঘার সমুদ্র সৈকতে তৈরি কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে কনক্লেভ। সেখানে হাজির থাকতে পারেন কমপক্ষে ১৭টি দেশের রাষ্ট্রদূত, শিল্পোদ্যোগী, বণিকসভার প্রতিনিধিরা।

৯৭০ জনে বসার জায়গা রয়েছে কনভেনশন সেন্টারে৷ পাশেই হোটেলে অতিথিদের থাকার করা হয়েছে। বিজনেস কনক্লেভে যোগ দিতে আসা দেশ-বিদেশের প্রতিনিধিদের দিঘায় নিয়ে যাওয়ার জন্য গাড়ি, ভলভো বাস এবং ট্রেনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। থাকছে হেলিপ্যাডের ব্যবস্থাও।

বুধবার, দুপুর আড়াইটে অধিবেশনে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ও প্রশাসনিক আধিকারিকরাও থাকবেন। বিকেল পাঁচটায় থাকছে সঙ্গীতানুষ্ঠান।

শিল্পমহলের সামনে রাজ্যে শিল্পে বিনিয়োগের পরিমাণ ও গত আটবছরে এ রাজ্যের আর্থিক পরিবর্তনের পরিস্থিতি জানানো হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...