Monday, April 6, 2026

CAB নিয়ে উত্তাল সংসদ ভবনে ঢোকার চেষ্টা সন্দেহভাজনের! তারপর যা হল

Date:

Share post:

তখন নাগরিকত্ব সংশোধনী বিল বা CAB নিয়ে সংসদে জোর তরজা চলেছে। শাসক-বিরোধী তুমুল বিতর্কে তখন উত্তপ্ত পরিবেশ। তারই মধ্যে অজ্ঞাত পরিচয় এক সন্দেহভাজন সংসদ ভবনে ঢুকে পড়ার চেষ্টা ঘিরে আতঙ্ক ছড়ায়।

সংসদ ভবনে ঢোকার চেষ্টা করা ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী। এরুপরে তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তির পরিচয় কী, কেন তিনি সংসদ ভবনে ঢোকার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়। এবিষয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

ঘটনাচক্রে ২০০১ সালে এই ডিসেম্বর মাসেই সংসদ ভবনে শীতকালীন অধিবেশন চলার সময়ই জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। ২০০১ সালের ১৩ ডিসেম্বর পাঁচ জঙ্গি সংসদ ভবন চত্বরে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। ওই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিকেশ হয়েছিল পাঁচ জঙ্গিও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...