Saturday, June 27, 2026

চায়ে তৃপ্তির চুমুকের সময়ে মাথায় পাঁচিল, হত ২

Date:

Share post:

সকালে পাঁচিলের ধারে দাঁড়িয়ে চায়ে চুমুক দিয়েছিলেন অনেকে। কিন্তু ঘুণাক্ষরেও কেউ ভাবেননি এটাই হবে তাঁদের শেষ চুমুক। দানবের মতো মাথায় ভেঙে পড়ল পাঁচিল। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু। গুরুতর আহত তিনজন।

ঘটনাস্থল কাঁকিনাড়ার আর্যসমাজ মোড়। টিটাগড় পেপার মিলের পাঁচিল। নড়বড়ে পাঁচিল। সকালে প্রচুর ট্রাক আসায় এলাকায় ভিড় জয় সকালে। গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছিল নূর আলম শেখ (৩১)। চায়ের দোকান ঘেঁষে আরও ট্রাক। হঠাৎ মাথায় ভেঙে পড়ে পাঁচিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলমের। নূরের বাড়ি একবালপুরে। আহত হন অজিত সাউ, মজিদ মোল্লা, মুন্না যাদব ও প্রদ্যুৎ সিনহা। কল্যাণী হাসপাতালে পরে অজিতের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে। ঘটনার পরেই ময়দানে রাজনৈতিক দলগুলি। প্রত্যেকেই ক্ষতিপূরণের দাবি তুলেছেন। এখনও কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর হয়নি। স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন কারখান কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...