Friday, March 20, 2026

নালায় মিলল ক্যাব চালকের রক্তাক্ত দেহ

Date:

Share post:

নালায় মিলল ক্যাব চালকের রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে বাগুইআটির ঝিলপাড় এলাকায়। বুধবার সকালে সেখানে পুরকর্মীরা দেহটি দেখতে পান। মৃত ক্যাব চালকের নাম রাজা দাস। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে দেশবন্ধুনগরের ঝিলপাড়ে পুরকর্মীরা সাফাইয়ের কাজ করছিলেন। সকাল সাতটা নাগাদ ওই এলাকার একটি ড্রেনের মধ্যে এক যুবকের দেহ দেখতে পান তাঁরা। এর পরই বাগুইআটি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা ওই দেহটি রাজা দাসের বলে শনাক্ত করেছেন। রাজা পেশায় ক্যাব চালক। লিজে গাড়ি নিয়ে চালাতেন তিনি। এ দিন তাঁর বাড়ি থেকে ১০০ মিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের সন্দেহ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে।

রাজার দেহে মিলেছে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এই সূত্র ধরেই বিধাননগর পুলিশের ডিসি হেডকোয়ার্টার কুণাল আগরওয়াল জানিয়েছেন, “রাজার মাথায় দু-তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া আপাত ভাবে আর কোনও আঘাতের দাগ পাওয়া যায়নি।” মৃতদেহটি যেই যায়গা থেকে পাওয়া গিয়েছে সেখানে কোনও রক্তের চিহ্ন মেলিনি। ফলে তদন্তকারীদের ধারণা, তাঁকে অন্য কোথাও খুন করে দেহ বাড়ির কাছে ফেলে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-ধর্মঘট উঠছে, পার্শ্ব শিক্ষকদের দাবি মেটাতে মানবিক শিক্ষামন্ত্রী

 

Related articles

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...

কলকাতায় এসেই বাঙালি বাবু রাচিন, ফোন করলেন বেলা বোসকে!

কলকাতায় আইপিএল(IPL) খেলতে এসেই বেলা বোসের খোঁজে রাচিন রবীন্দ্র((Rachin Ravindra)! বৃহস্পতিবার রাতেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন কিউয়ি তারকা।...

ভোট বঙ্গে জোর প্রচার, কমিশনের স্ক্যানারে সোশ্যাল মিডিয়ায়ও

বেজে গিয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা। শাসক-বিরোধী সব দলই শুরু করেছে জোর কদমে প্রচার। তবে রাস্তায় বা বাড়ি-বাড়ি...