Tuesday, April 7, 2026

একটু কমল তাপমাত্রা, হালকা শীতের আমেজ এখন চলবে

Date:

Share post:

শহরের পারদ সামান্য নামল। ফলে শীতের অনুভূতি। পশ্চিমী ঝঞ্ঝার জেরি শহরে ঠাণ্ডার আমেজ। আরব সাগরে নিম্নচাপ পবনের কারণে উত্তর-পশ্চিম বায়ু প্রবেশে বাধাপ্রাপ্ত হচ্ছিল। সেটা সামান্য কেটেছে। কিন্তু তা দীর্ঘস্থায়ী নয়। আজ জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। সেই কারণে তাপমাত্রা কিছুটা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা এদিন ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। মাঝে মাঝে আকাশ মেঘলা হবে। ভোরের দিকে কুয়াশা দেখা যাবে। দক্ষিণবঙ্গের জেলায় অবশ্য শীতের আমেজ থাকছে। এদিন আসানসোলে তাপমাত্রা ১৫.৬, বালুরঘাটে ১৪.২, বাঁকুড়ায় ১৬, বারাকপুরে ১৪.৭, কোচবিহারে ৯.২, দার্জিলিঙয়ে ৫, কৃষ্ণনগরে ১৭.৫, পুরুলিয়ায় ১৫, শ্রীনিকেতনে ১৪, কালিম্পঙে ৬, জলপাইগুড়িতে ১১ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...