Saturday, June 27, 2026

উপাচার্যদের বৈঠকে ডাকলেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

নয়া বিশ্ববিদ্যালয় বিধি তৈরির ৭২ ঘন্টার মাথাতেই উপাচার্যদের নিয়ে বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উচ্চশিক্ষা সংসদের ডাকা এই বৈঠক ঘিরে গুঞ্জন সর্বত্র। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে। মৌলানা আবুল কালাম আজাদ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন স্থগিতও রাখা হয়েছে। প্রশ্ন উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তন নিয়েও। ২৪ডিসেম্বর যাদপুরের ও ২৪জানুয়ারি কলকাতার সমাবর্তন। একটি সূত্রের খবর আচার্যকে নিয়ে নয়া বিধি প্রসঙ্গেই এই বৈঠকে আলোচনা হবে। এছাড়া সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা হবে। উচ্চশিক্ষা দফতর নয়া বিধি এনে আচার্য তথা রাজ্যপালের ক্ষমতা হ্রাস করে ৯ দফা নির্দেশ জারি করেছে। নয়া নির্দেশিকায় আচার্য আর সরাসরি উপাচার্য বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...