Thursday, June 4, 2026

“সমস্যা হলেই গেট আউট বলা চলবে না”, CAB নিয়ে ফের সরব মমতা, 20 তারিখ দলের বৈঠক

Date:

Share post:

 

“সমস্যা থাকলেই কেউ দরজা ধাক্কা দিয়ে বলবে, বেরিয়ে যাও, এই ব্যবসা বন্ধ করো। আমরা এটা চাই না।’’ CAB- প্রতিবাদে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নিশ্চয়ই ছোটখাটো সমস্যা হতে পারে কখনও কখনও। প্রতিটি পরিবারেই যেমন হয়। কিন্তু তা নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সমস্যা সেখানেই, যেখানে কেউ দরজা ধাক্কা দিয়ে বলবে গেট আউট৷ এটা হয় না৷ আমরা এটা চাই না।’’

এদিকে, এই পরিস্থিতিতে তৃণমূলের কর্মসূচি কী হবে, তা জানাতে আগামী 20 ডিসেম্বর দলের সদর দফতরে তৃণমূলের বিধায়ক- সাংসদ ও জেলা নেতাদের নিয়ে বৈঠক করবেন নেত্রী। ওই বৈঠকেই মমতা CAB এবং NRC’র বিষয়টি ব্যাখ্যা করে রাজনৈতিক পদক্ষেপ ঠিক করে দেবেন। আগামী পুরসভা ও বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে CAB’র মতো ‘সংবেদনশীল’ বিষয়ে কী বলতে হবে, কোন জেলায় কী বক্তব্য হবে, ওই বৈঠক থেকে তা জানানো হবে। এ রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল এবং নাগরিক পঞ্জি চালু করার প্রচেষ্টা সর্বশক্তিতে আটকানো হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে বামশাসিত কেরলের মুখ্যমন্ত্রী সিপিএমের পিনারাই বিজয়ন এবং পঞ্জাবের কংগ্রেসের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ-ও জানিয়ে দিলেন, তাঁদের রাজ্যে তাঁরা CAB করতে দেবেন না। বিরোধী তিন মুখ্যমন্ত্রীর এই ভূমিকার দিকে কেন্দ্রীয় সরকার নজরে রাখছে। স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, CAB নিয়ে কোনও রাজ্য সরকারের কোনও এক্তিয়ার নেই। যা করার কেন্দ্র করবে৷ পরিকাঠামোগত কোনও সহায়তা দরকার হলে কোনও রাজ্য যদি তা না দেয় সেক্ষেত্রে সেই রাজ্যের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাজনৈতিক মহলের ধারনা, এ কথার অর্থ, সংবিধানের 355, 356 ইত্যাদি ধারা প্রয়োগের হুমকি।

মমতা বার বার দাবি করেছেন, তাঁর প্রাণ থাকতে তিনি CAB এবং NRC-র বিরুদ্ধে লড়াই করে যাবেন। মমতার কথা, এটি দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। CAB নিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলিতে অস্থিরতার আবহে পশ্চিমবঙ্গকে ফের ‘ব্যতিক্রমী’ রাজ্য বলে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘‘ মানবিকতাই আসল পৃথিবী। কেউ সংখ্যালঘু, মুসলিম, খ্রিস্টান, শিখ, হিন্দু, সাদা বা কালো হতে পারেন। কিন্তু সকলের মানবিকতা থাকা দরকার।’’

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...