Sunday, June 14, 2026

নির্ভয়াকাণ্ডে সাজার দিন ঘোষণা মামলার শুনানিতে স্থগিতাদেশ

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডে দোষীদের সাজা দ্রুত কার্যকর হওয়ার মামলার শুনানি স্থগিত দিল্লির পাতিয়ালা হাউস আদালতে। দোষীদের দ্রুত মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন নির্ভয়ার বাবা-মা। শুক্রবার, সেই আবেদনের ভিত্তিতে শুনানি হয়। দোষীদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার জন্য নির্ভয়ার আইনজীবীরা আদালতে আর্জি জানান।
এদিকে, নির্ভয়া মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আসামী অক্ষয় ঠাকুর। ১৭ ডিসেম্বর শীর্ষ আদালতে সেই শুনানি। সেই সিদ্ধান্তের পরের দিন, ১৮ ডিসেম্বর পাতিয়ালা হাউস কোর্টে নির্ভয়ার মায়ের দায়ের করা মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। ওই দিন চার আসামীকে আদালতে পেশ করারও নির্দেশ দিয়েছেন সতীশকুমার অরোরা।
এই নির্দেশের পরে, নির্ভয়ার মা আশাদেবী জানান, গত ৭ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন। আরও এক সপ্তাহ অপেক্ষা করবেন। তাঁর আশা ১৮ ডিসেম্বরই দোষীদের মৃত্যুদণ্ডের দিন ঘোষণা হবে।
পাশাপাশি, সূত্রের খবর তিহার জেলে ফাঁসির প্রস্তুতি এবং ফাঁসুড়ের খোঁজ চলছে। ফাঁসির আগে আসামীদের যে কক্ষে রাখা হয়, সেখানেই সরানো হয়েছে নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্তদের। চিকিৎসকরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...