Saturday, April 4, 2026

৩ বছর লড়াইয়ের পরে জয়ী সাইরাস মিস্ত্রি, ফিরছেন টাটা গ্রুপের পুরনো পদে

Date:

Share post:

তিন বছর লড়াইয়ের পরে পদ ফিরে পাচ্ছেন সাইরাস মিস্ত্রি। টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরানো আইন মেনে হয়নি বলে রায় দিয়েছে দ্য ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল।
২০১২ সালের ডিসেম্বরে রতন টাটা সরে যাওয়ার পরে টাটা গ্রুপের এগজিকিউটিভ চেয়ারম্যান পদে বসেন সাইরাস। বোর্ডের সদস্যরা সাইরাসের উপর আস্থা হারিয়েছেন এই অভিযোগে ২০১৬-র অক্টোবরে সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স সেই পদ থেকে তাঁকে সরিয়ে দেয়। সাইরাস মিস্ত্রি অভিযোগ করেন, টাটা গ্রুপের মধ্যে নানা বেআইনি কাজ হচ্ছে। সেটা ধামাচাপা দিতেই তাঁরে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার, ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল রায় দিল, এগজিকিউটিভ চেয়ারম্যানের পদটি সাইরাস মিস্ত্রিকে ফিরিয়ে দিতে হবে। সাইরাসকে পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরন নামে একজনকে টাটা মোটর্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান করা হয়। তাঁর নিয়োগও অবৈধ বলে রায়ে জানিয়েছে ট্রাইব্যুনাল। তবে, এখনই সাইরাস মিস্ত্রি পুরানো পদ ফিরে পাবেন না। চার সপ্তাহ বাদে টাটা মোটর্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন তিনি। ওই সময়ের মধ্যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে টাটা মোটর্স।

আরও পড়ুন-ইতিমধ্যে কোন কোন ট্রেন স্বাভাবিকের পথে, দেখে নিন

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...