Monday, June 15, 2026

পুলিশ কে বুড়ো আঙুল দেখিয়ে আজ পথে বাম-কংগ্রেস!

Date:

Share post:

এ বার মিছিল ঘিরে সংঘাতের নতুন উপসর্গ। যুযুধান দুই পক্ষ শাসক ও বিরোধী শিবির!
আজ বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রী ও শাসক দলের কর্মসূচি থাকছে রাস্তায়। তাই এনআরসি-র প্রতিবাদে অন্যান্য বিরোধী দলকে মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ । আবার কাউকে রাস্তা বদলানোর কথা বলেছে পুলিশ। প্রশাসনের এমন ‘বৈষম্যমূলক’ আচরণের বিরুদ্ধে এক সুরে ক্ষোভ উগরে দিয়ে বাম ও কংগ্রেস অবশ্য জানিয়ে দিয়েছে, পূর্ব ঘোষণা মতোই আজ, বৃহস্পতিবার তারা রাস্তায় নেমে নরেন্দ্র মোদি-অমিত শাহদের কার্যকলাপের প্রতিবাদ করবে।
স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিল ও আসফাকউল্লা খানের ‘আত্মবলিদান দিবসে’ আজ দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা আগেই করেছিল পাঁচ বাম দল ও নানা সংগঠন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই আজ মৌলালির রামলীলা ময়দান থেকে এজেসি বোস রোড হয়ে মল্লিকবাজার ঘুরে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত মিছিল পৌঁছাবে বামেদের । যদিও বামেদের বলা হয়েছে, সিআইটি রোড ধরে পার্ক সার্কাস যেতে। এরই পাশাপাশি ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ-সভা আছে এনআরসি-বিরোধী যুক্ত মঞ্চের। আর প্রদেশ কংগ্রেস মিছিল করবে টিপু সুলতান মসজিদ থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে রামমন্দির পর্যন্ত। এদিকে আজ রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে তীব্র যানজটে ভুগতে হবে শহরবাসীকে।

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...