Saturday, May 16, 2026

কেকেআর এর হয়ে ম্যাচ জেতাতে চান ৪৮ এর প্রবীণ তাম্বে

Date:

Share post:

তিনি আইপিএলের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার। ছয় বছর ধরে খেলছেন আইপিএলে। শুরু করেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে।এবার কলকাতা নাইট রাইডার্স তাঁকে নিয়েছে ২০ লক্ষ টাকায়। নিশ্চয়ই ভাবছেন কে সেই ক্রিকেটার? তিনি ৪৮ বছর বয়সী প্রবীণ তাম্বে।
সবচেয়ে বড় কথা, প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি খেলেছেন মাত্র দু’টি ম্যাচ। তাহলে তাঁর মধ্যে কি এমন আছে, যাতে ৫০ এর দোরগোড়ায় দাঁড়িয়েও তাঁকে দলে নিতে এত টাকা ব্যয় করল কলকাতা নাইট রাইডার্স ।
যদিও প্রবীণের গলায় কিন্তু আত্মবিশ্বাসের সুর। তিনি বলেছেন, “আমি কখনই বয়স মাথায় রাখি না। কেউ বয়স নিয়ে প্রশ্ন করলে আমি পাল্টা প্রশ্ন করি। নিয়মিত খেলি বলে ফিটনেস আমার কাছে কোনও ব্যাপার নয়। মাঠে একবার নামলে সব কিছু ভুলে যাই।”
কোনও সমালোচনায় কান দিতে চান না তিনি। তাঁর সাফ কথা, “লোকে অনেক কথাই বলে। কিন্তু আমি শুধু নিজের কাজ করে যাই। প্রচুর পরিশ্রম করি। আমাকে যে ভূমিকাই দেওয়া হোক না কেন, সেটা পালন করার চেষ্টা করি। তবে তা কারও কাছে কিছু প্রমাণ করার জন্য নয়। তা হলে বেশিদিন ওই ভাবে খেলতে পারতাম না। আমি এখন কেকেআরের হয়ে খেলার জন্য মানসিকভাবে তৈরি।” উল্লেখ্য, ২০১৪ সালের আইপিএলে কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেই মরসুমে সবচেয়ে বেশি উইকেটও তাঁর ছিল।তিনি জানিয়েছেন, যাবতীয় অভিজ্ঞতা ও এনার্জি নিয়ে আমি দলের হয়ে খেলতে নামি। না খেললেও এটা আমি দলকে দিই।
তাঁর ছেলের বয়স ১৮ বছর।আইপিএল ছাড়া বছরেরে বাকি সময়ে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে তিনি ক্রীড়াশিক্ষক হিসেবে কাজ করেন। তিনি বলেছেন, কেকেআর এর কাছে আমি কৃতজ্ঞ।এখনও যে আমি ম্যাচ জেতাতে পারি, সুযোগ পেলে সেটা দেখিয়ে দেব।
পীযূষ চাওলার জায়গা কি নিতে পারবেন কলকাতায়? তাম্বে আত্মবিশ্বাসী, “ব্যাক-আপ বোলার হিসেবে ঠিক কাজে আসব। কলকাতার খুব বেশি স্পিনার নেই। আমি জেনে নেব ঠিক কী চাওয়া হচ্ছে আমার থেকে। পাওয়ারপ্লে নাকি মাঝের ওভার, কখন বল করানো হবে তা জানতে চাইব। সেই মতো প্রস্তুতি নেব। শেষ তিন আইপিএলে না খেললেও আমি কিন্তু ক্রিকেটের সঙ্গে জড়িয়েই থেকেছি। তাই কোনও সমস্যা হবে না।”

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...