Friday, June 19, 2026

উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সেঙ্গারের আজীবন কারাবাস ও জরিমানা

Date:

Share post:

উন্নাও নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লির তিসহাজারি আদালত। শুক্রবার, দুপুর ২টো নাগাদ এই সাজা ঘোষণা হয়। কুলদীপকে আজীবন কারাবাসের পাশাপাশি ২৫লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।
২০১৭-তে উত্তরপ্রদেশের উন্নাওয়ে নাবালিকাকে ধর্ষণ ও অপহরণের মামলায় দোষী সাব্যস্ত হন প্রাক্তন বিজেপি বিধায়ক। সোমবার, তাঁকে দোষী সাব্যস্ত করেন বিচারক ধর্মেশ শর্মা। নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওযার বিষয়ে নির্বাচন কমিশনে সেঙ্গারের জমা দেওয়া হলফনামায় সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। সেই মতো, শুক্রবার, সেঙ্গারের আইনজীবী জানান, স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর মক্কেলের সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৪ লক্ষ টাকা। সেই দেখে সেঙ্গারকে ২৫লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারক। সেই টাকা থেকে নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
শুনানির সময় বিচারক ধর্মেশ শর্মার এজলাসে সেঙ্গারকে প্রাণদণ্ড দেওয়ার আর্জি জানায় সিবিআই। কিন্তু এর বিরোধিতা করে প্রাক্তন বিজেপি বিধায়কের রাজনৈতিক জীবনের স্বচ্ছ্বতার উদাহরণ তুলে তাঁর আইনজীবী দশবছর কারাবাসের আর্জি জানান। সবপক্ষের মত শুনে সেঙ্গারের আজীবন কারাবাসের নির্দেশ দেন বিচারক।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...