Thursday, June 25, 2026

রোজভ্যালি কাণ্ডে সিবিআই-এর মুখোমুখি কলকাতার আরেক প্রাক্তন সিপি

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডে এবার সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখে কলকাতার আরেক পুলিশ কমিশনার। শুক্রবার, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতমমোহন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বারোটা নাগাদ সিবিআই দফতরে যান তিনি।
২০১০-এ কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীন রোজভ্যালি-র তদন্ত হয়। সেই সময় তদন্ত কতটা এগিয়েছিল তা নিয়ে গৌতমমোহন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়েছিল বলে সিবিআই সূত্রে খবর।
সিবিআই অফিস থেকে বেরিয়ে প্রাক্তন পুলিশ কমিশনার জানান, সিবিআইকে সবরকম সাহায্য করছেন। তবে তাঁর সময়কালে রোজভ্যালির বিরুদ্ধে কোনও থানাতেই অভিযোগ দায়ের হয়নি বলে দাবি গৌতমমোহনের।


Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...