Thursday, June 25, 2026

সিএএ-র প্রতিবাদের আগুনে জ্বলছে যোগীর রাজ্য, কানপুরে চলল গুলি

Date:

Share post:

সিএএ-র বিরোধিতায় শুক্রবারও উত্তপ্ত যোগীর রাজ্য। বৃহস্পতিবার, লখনউ-এর পরে শুক্রবার কানপুরে চলল গুলি। আটজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রতিবাদের আগুন ছড়িয়েছে বুন্দেলশহর, গোরক্ষপুর, গাজিয়াবাদে। যোগী আদিত্যনাথের খাসতালুক গোরক্ষপুরে মিছিল আটকাতেই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। পাল্টা লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও।


বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে মিছিলের উপর হামলা চালিয়েছে পুলিশ। বেধড়ক মারধর করা হয়েছে বিক্ষোভকারীদের। এদিকে পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে পাথর ছোড়ায় লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। বুন্দলশহর, গাজিয়াবাদ, ফিরোজাবাদ, বাহরাইচ, হাপুরেও উত্তেজনা ছড়ায়। অশান্তি রুখতে ২০ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। বন্ধ স্কুল-কলেজও।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...