Friday, June 26, 2026

বিলের সমর্থন করেননি বলেই কি মোদি ভোটাভুটিতে ছিলেন না? প্রশ্ন তুললেন মমতা

Date:

Share post:

সংসদে যখন CAB নিয়ে ভোটাভুটি হয়, তখন সেখানে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভোটও দেননি। তাহলে কি প্রধানমন্ত্রী এই বিলকে সমর্থন করেননি? শুক্রবার পার্ক সার্কাস ময়দান থেকে NRC-CAA বিরোধী সমাবেশ মঞ্চ থেকে এমন জল্পনাই উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই CAB-এর ভোটাভুটিতে অংশ গ্রহণ করেননি। তাহলে তো উনিও এই বিলে সমর্থন করেননি। ওনার উচিত অবিলম্বে জনস্বার্থ বিরোধী এই আইন বাতিল করা।”

এরপরই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, অটলজী আজ বেঁচে থাকলে তিনি বলতেন, আগে রাজধর্ম পালন করুন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সেকাজ করছেন না।

এখানেই থামেননি তিনি। তৃণমূল নেত্রী সুর চড়িয়ে বলেন, “সবাইকে এক সঙ্গে লড়াই করতে হবে। বিজেপি রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কাজ করে। ওরা ভাবছে এসব করে দেশে শুধু বিজেপি থাকবে আর কেউ থাকবে না। এটা হতে পারে না। দেশের গণতন্ত্র মজবুত। দেশের মানুষ এক হয়ে গেলে বিজেপি কত খেলা দেখাবে? কত মানুষ গুলি করে মারবে? আমরা এক সঙ্গে থাকি। দেশের মানুষকে কত তাড়াবে। সবাইকে তাড়াতে তাড়াতে নিজেরাই একদিন পালিয়ে যাবে।”

এদিন মুখ্যমন্ত্রী ফের দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা করেন। তাঁর কথায়, “সব ছাত্র-ছাত্রীদের আন্দোলন করার অধিকার আছে। তার মানে এটা তো নয়, যে তাদের উপর অত্যাচার করতে হবে।”

একেবারে শেষে নিয়ম করে স্লোগান তোলেন মমতা। এবং সেই স্লোগানে সকলকে গলা মেলাতে বলেন। তবে এদিন তৃণমূল নেত্রী নতুন আরও একটি স্লোগান দেন। এবং তাতে পার্ক সার্কাস ময়দানের সভাস্থল মুখরিত হয়ে ওঠে। NRC-CAA বিরোধী মমতার সেই নতুন স্লোগান, “নো কাকা, নো এনআরসি”, “ছিঃ ছিঃ কাকা”!

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...