Saturday, April 4, 2026

পরিস্থিতি স্বাভাবিক হতেই কৃষ্ণনগর-লালগোলা শাখায় চালু ট্রেন চলাচল

Date:

Share post:

NRC এবং CAA নিয়ে সম্প্রতি রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন প্রান্তে বিক্ষোভ-অবরোধ-অগ্নিসংযোগ-হিংসাত্মক ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেল পরিষেবা। একের পর এক স্টেশন ভাঙচুর, রেল অবরোধ হয়েছে। সেই পরিস্থিতিতে প্রায় সপ্তাহখানেক বিভিন্ন শাখায় রেল চলাচল বিপর্যস্ত হয়েছে। বাতিল হয়েছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন।

গত চব্বিশ ঘন্টায় পরিস্থিতি কিছুটা স্বাববিক হয়েছে। তার একাধিক শাখায় ফের রুটিন মেনে চালু হচ্ছে রেল চলাচল। সেরকমই কৃষ্ণনগর-লালগোলা শাখায় ফের চালু হল ট্রেন চলাচল। আজ শনিবার ভোরে ৩১৭৬৫ আপ ট্রেনটি রাণাঘাট থেকে ছেড়ে কৃষ্ণনগর পর্যন্ত যায়। ট্রেনটি সকাল ৯টা ১৬মিনিটে সেখানে পৌঁছায়। পূর্ব রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, আজ ২ জোড়া ট্রেন ওই শাখায় চলাচল করবে।

আরও পড়ুন-ফের জামিনের আবেদন খারিজ ইন্দ্রানী মুখোপাধ্যায়ের

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...