Monday, April 6, 2026

CAA-NRC-র সমর্থনে হাজারেরও বেশি বুদ্ধিজীবীর বিবৃতি

Date:

Share post:

রাজ্যে রাজ্যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে৷ তার মাঝেই উল্টো ছবি৷

দেশের প্রায় ১ হাজার ১০০ জন গবেষক, বুদ্ধিজীবী, শিক্ষক নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA-এর পাশে
দাঁড়ালেন৷ একইসঙ্গে যৌথভাবে এক বিবৃতিও প্রকাশ করেছেন তাঁরা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন দীর্ঘ দিনের দাবি৷ যে সব সংখ্যালঘু শরণার্থী বা উদ্বাস্তুরা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এদেশে এসেছেন তাঁদের কথা বিবেচনা করেই এই সংশোধনী। বিবৃতিতে CAA-এর সমর্থক এই বুদ্ধিজীবীরা এই আইন সংশোধনের জন্য সংসদ ও কেন্দ্রীয় সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মতে, কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে আসা সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে। এবং এর ফলে ভারতীয় সভ্যতার নীতিগত উন্নয়ন ঘটেছে। একইসঙ্গে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলির প্রসঙ্গও টানা হয়েছে এই বিবৃতিতে। বলা হয়েছে, নতুন এই নাগরিকত্ব আইন উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য সঠিক সিদ্ধান্ত। এই আইনের ফলেই দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতার সঠিক দিক সামনে এসেছে। এই আইনে কোনও নাগরিককেই তাঁর ধর্ম ও জাতি দিয়ে দেখা হয়নি। নাগরিকত্ব সংশোধনী আইনেও তা অক্ষরে অক্ষরে মানা হয়েছে।

একইসঙ্গে বিবৃতিতে নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে দেশজুড়ে চলতে থাকা হিংসায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশবাসীর কাছে আবেদন জানানো হয়েছে, তার যেন কোনও ভাবেই ভ্রান্ত হয়ে ভুল পথে না হাঁটেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...