Wednesday, April 1, 2026

ফোর্বসের 100 জনের তালিকায় প্রথম ক্রীড়াবিদ হিসেবে শীর্ষে বিরাট কোহলি

Date:

Share post:

কিং কোহলি’র মুকুটে আরও একটি পালক৷

বলিউডের সব বড় তারকাকে পিছনে ফেললেন তিনি৷ ফোর্বস ইন্ডিয়ার সেরা সেলিব্রিটির তালিকার শীর্ষে বিরাট কোহলি৷ এই প্রথম কোনও ক্রীড়াবিদ শীর্ষে পৌঁছলো৷ অতীতে সেরা 10-এ জায়গা পেয়েছেন এমএস ধোনি ও সচিন তেন্ডুলকর৷ এবার বিরাট কোহলি এক ধাক্কায় ছিটকে দিলেন বলিউডের বড় বড় তারকাদের।

ফোর্বসের ভারতীয় সেলিব্রিটিদের 100 জনের তালিকায় প্রথমবার শীর্ষে জায়গা করে নিলেন ভারতের ক্রিকেট অধিনায়ক। এর আগে শীর্ষ স্থান দখলে থাকতো মূলত অভিনেতাদেরই।
2018-র 1 অক্টোবর থেকে 2019-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত বিরাট কোহলি রোজগার করেছে 252.72 কোটি টাকা। এই কারনেই তিনি পৌঁছে গেলেন শীর্ষে৷

ফোর্বসের তথ্য অনুযায়ী বিরাট কোহলির পর দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার৷ তাঁর রোজগার 293 কোটি টাকা৷ তিন নম্বরে রয়েছেন সলমন খান। 2016 থেকেই সেরা তিনে নিজেকে ধরে রেখেছেন সলমন।

প্রশ্ন উঠতে পারে, কেন বিরাট কোহলির থেকে বেশি রোজগার হওয়া সত্বেও দ্বিতীয় স্থানে অক্ষয় কুমার ? তাঁর জবাব দিয়েছে ফোর্বস।
ফোর্বস জানিয়েছে, ‘‘সেলিব্রিটি র‍্যাঙ্ক তৈরি হয় তাঁর রোজগারের পাশাপাশি তাঁদের প্রিন্ট ও সোশ্যাল মিডিয়া সার্চ দিয়েও। কোনও কোনও সেলিব্রিটি চাহিদার দিক থেকে অনেক উচ্চতায় থাকেন, টাকার নিরিখে এগিয়ে আছেন যারা, তাঁদের থেকেও। আবার কারও টাকা থাকলেও চাহিদা তেমন থাকে না।”
ফোর্বস ইন্ডিয়ার বলেছে, কোহলি টাকা রোজগার করেন ম্যাচ ফি থেকে, BCCI-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে এবং ইনস্টাগ্রামের পোস্ট থেকে। প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি এবং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর অতীতে সেরা 10-এ পৌঁছেছিলেন। 5 ও 9 নম্বরে জায়গা করে নিয়েছিলেন তাঁরা। ফোর্বসের তথ্য বলছে,অবসরের বছরেও তেন্ডুলকর বাড়তি পয়েন্ট পেয়ে সেরা দশে পৌঁছেছিলেন৷

Related articles

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...