Tuesday, February 24, 2026

দুষ্কৃতীদের গুলিতে আহত যুব তৃণমূল নেতা

Date:

Share post:

দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত যুব তৃণমূল নেতা। ঘটনাস্থল দমদম পার্কের ডাকঘর মোড়। প্রত্যক্ষদর্শীদের কথা অনুসারে, শুক্রবার সন্ধ্যে ৭টা নাগাদ তিন-চারজন বাইক আরোহী উত্তর ২৪ পরগনার জেলা যুব তৃণমূলের যুগ্ম সম্পাদক তথা দমদম পার্ক তরুণদল ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ প্রসাদকে লক্ষ্য করে গুলি এবং বোমা ছোড়ে। বিশ্বজিতের বাঁ পায়ে বোমার স্প্লিনটার এবং গুলি লেগেছে। সেই সময় তাঁর সঙ্গে থাকা আরও তিন তৃণমূল কর্মীও জখম হন। বোমা–গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসলে দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে বিশ্বজিৎ সহ তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে বিশ্বজিৎকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-নাগরিকত্ব: সমদূরত্ব বজায় রেখে সাবধানী মন্তব্য সৌরভের

 

spot_img

Related articles

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...

ফের মমতার অভিযোগেই মান্যতা, SIR প্রক্রিয়া পরিচালনায় কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে কমিশন: তোপ তৃণমূলের

বাংলায় SIR প্রক্রিয়া পরিচালনার উপর কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশনকে...

T20 WC: শ্রীলঙ্কার নতুন শর্ত, জটিল অঙ্কে ইডেনে সেমিফাইনাল ম্যাচ

জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু...

বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

রাতের অন্ধকারে রাস্তায় বোমা (Bomb in Behala) ফেলে গেল কে, সোমবার রাতে বেহালার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়...