Saturday, April 4, 2026

চা-চক্রে গুলি-বোমা, বারুদের গন্ধে আতঙ্ক শ্যামলা বাজারে

Date:

Share post:

সকালের পাড়ার মোড়ের চায়ের কাপে তুফান ওঠে অনেক সময়ই। কিন্তু সেখান থেকে গুলি-বোমা! গুরুতর আহত ২। ঘটনাটি ঘটেছে বসিরহাটের খাসবালান্ডা অঞ্চলের শ্যামলা বাজারে। সোমবার সকাল দশটা নাগাদ চায়ের দোকানে চা খাচ্ছিলেন বছর ৫৫-র সঞ্জয় রায়। সেখানে শেখ নাদু ও মোশারফের সঙ্গে হঠাৎই কথা কাটাকাটি শুরু হয় তাঁর। রিভলভার বের করে পরপর তিন রাউন্ড গুলি চালান দুই অভিযুক্ত। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সঞ্জয় রায়। শেখ গিয়াসউদ্দিন নামে আরেক ব্যক্তিকে রিভলভারের বাট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ও পরে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে ঘটনায় বেশ কিছুক্ষণ বোমাবাজি চলে। শ্যামলা বাজারে উত্তেজনা ছড়ায়। ঘটনায় সাতজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পরিবার।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শেখ নাদুর নামে এর আগেও অনেক অভিযোগ রয়েছে। পুরনো শত্রুতার জের, ব্যবসায়ীক বিবাদ, না কি রাজনৈতিক কারণে এই হামলা তার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

আরও পড়ুন-যাদবপুরে পড়ুয়াদের কথার প্যাঁচে ফেলে নিজের প্রচার সারলেন রাজ্যপাল !

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...