Monday, April 6, 2026

বড়দিন-বর্ষবরণের উৎসবের মরশুমে মহিলাদের নিরাপত্তার জন্য “শক্তি গাড়ি” নামালেন নগরপাল

Date:

Share post:

বড়দিনের ও নতুন বছরের উৎসবের মরশুমে কলকাতা পুরোপুরি স্বাভাবিক থাকবে বলে জানালেন নগরপাল অনুজ শর্মা। সোমবার তিনি বলেন, কলকাতায় কোনও অশান্তির প্রভাব পরেনি। সম্প্রতি সংশোধনি নাগরিকত্ব বিল নিয়ে গোটা দেশের পাশাপাশি উত্তাল হয়েছে রাজ্য তথা কলকাতা। বিক্ষোভ-অবরোধের পাশাপাশি ট্রেন, রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যার ফলে রাজ্যের আইনশৃঙ্খলার বেশ অবনতি হয়েছে। তবে তার থেকে কলকাতা পুরোপারি মুক্ত বলে সোমবার লালবাজারে দাবি করেন অনুজ শর্মা।

তিনি বলেন, “কলকাতার কোথাও কোন অপ্রতিকর কিছু ঘটেনি। তবে কলকাতায় যে কেউ তাদের মিটিং মিছিল করতে পারে। তা পুলিশের অনুমতি নিয়ে করতে হবে। পুলিশের নির্দেশ মেনে যে কোনও সংগঠন বা রাজনৈতিক দল কর্মসূচী করতে পারে। তাতে পুলিশের কিছু বলার নেই।”

এদিকে বড়দিনের উৎসবের মরশুমের কথা মাথায় রেখে শহরের নিরাপত্তা আটোসাটো করতে শক্তি গাড়ির উদ্বোধন করলেন নগরপাল। যে গাড়ি গুলি মহিলাদের নিরাপত্তায় শহরজুড়ে টহল দেবে। শক্তিগাড়ি গুলিতে কলকাতা পুলিশের মহিলা পুলিশ বেশি থাকবে বলে জানান অনুজ শর্মা।

একইসঙ্গে কলকাতার রাস্তায় উৎসবের দিনগুলিতে ইভটিজারদের দৌরাত্ম আটকাতে রাস্তায় আরও বেশি করে মহিলা পুলিশ নামালেন নগরপাল। যারা বাইকে করে কলকাতার রাস্তায় মহিলাদের নিরাপত্তা দেবে বলে জানালেন অনুজ শর্মা।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...