Sunday, June 14, 2026

মিরাটে বাধার মুখে সোনিয়ার পুত্র-কন্যা

Date:

Share post:

মিরাটে বাধার মুখে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। উত্তর প্রদেশে মিরাটে সিএএ-র প্রতিবাদ করতে গিয়ে যে ৬ জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের সঙ্গে মঙ্গলবার সকালে দেখা করতে যাচ্ছিলেন সনিয়া গান্ধীর পুত্র-কন্যা। কিন্তু মিরাটে ঢোকার মুখেই তাঁদের বাধা দেয় যোগী আদিত্যনাথের পুলিশ। গাড়িতে বসেই পুলিশের কাছে তাঁদের বাধা দেওয়ার বিষয়ে নথি দেখতে চান রাহুল গান্ধী। কিন্তু পুলিশ তা দেখাতে পারেনি। উলটে তারা সাফ জানিয়ে দেয়, কংগ্রেসের নেতা-নেত্রীকে যেতে দাওয়া যাবে না। এই ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়া ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। কিন্তু রাহুলদের গাড়ি এগোতে দেয়নি পুলিশ। গাড়ির ভিতর বসেই নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী। ফের উত্তর প্রদেশে গণতন্ত্র নেই বলে অভিযোগ তুললেন কংগ্রেস নেতৃত্ব।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-ভারতের অর্থনৈতিক মন্দার জন্য পরিচালন ব্যবস্থার গাফিলতিকেই দায়ী করলেন গীতা

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...