Saturday, June 13, 2026

বিজেপি মন্ত্রী রাহুল-প্রিয়াঙ্কাকে জীবন্ত পেট্রলবোমা বললেন

Date:

Share post:

বিজেপি নেতা-মন্ত্রীদের লাগামহীন বক্তব্য অব্যাহত। এবার হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। তার মন্তব্য, রাহুল-প্রিয়াঙ্কা আসলে জীবন্ত পেট্রলবোমা। যেখানেই যান আগুন লাগিয়ে দেন এবং প্রচুর সম্পত্তির ক্ষতি হয়। গতকাল রাহুল-প্রিয়াঙ্কা মিরাটে যাওয়ার পথে উত্তরপ্রদেশ পুলিশ তাঁদেরকে আটকে দেয়। এরপরেই অনিল ভিজের এই ট্যুইট। মিরাটে যাওয়া প্রসঙ্গে রাহুল জানান, আমরা বলেছিলাম তিনজনে যাব। তাতে ১৪৪ধারা লঙ্ঘন করা হয় না। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ বেআইনিভাবে আমাদের আটকে দেয়। উত্তরপ্রদেশে এনআরসি বিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...