Saturday, June 13, 2026

মুসলিম দেশগুলির অনুরোধ ও সমালোচনায় বিপাকে নয়াদিল্লি

Date:

Share post:

অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন বা ওআইসি। মুসলিম দেশগুলির এই সংগঠনে গত বছরে সম্মানিত অতিথি হিসাবে ডাক পায় ভারত। প্রতিবাদে সেই সময়ে সম্মেলন বয়কট করেছিল পাকিস্তান। আর এনআরসি-সিএএ-র দৌলতে সেই সংগঠনের প্রবল চাপে নয়া দিল্লির সাউথ ব্লক। ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই অভিযোগে ক্ষোভ বাড়ছে মুসলিম দুনিয়ায়। আর তা যে সাউথ ব্লকের কাছে অশনি সংকেত, তা দিল্লির রাজনৈতিক মহলে কান পাতলেই বোঝা যাচ্ছে।

মালয়েশিয়া বা তুরস্কর মতো দেশগুলি গত কয়েক মাস ধরে মোদি সরকারের সমালোচনা শুরু করেছে। যদিও বাণিজ্যিক কারণে ওআইসি ভুক্ত দেশগুলি ভারতের পাশে থেকেছে। কিন্তু ক্ষোভ বাড়ছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বর্তমান পরিস্থিতিতে খুশি নয়, সে বার্তা পৌঁছে গিয়েছে নয়াদিল্লিতে। এই সংগঠনের ৫৭টি মুসলিম রাষ্ট্রের সংগঠন সমালোচনা শুরু করেছে ভারতের, এবং তার ছাপ যে বাণিজ্যে পড়তে পারে তা নিশ্চিত। এই সুযোগ প্রতিবেশী পাকিস্তানও নিতে পারে বলেও ধারণা। গত সপ্তাহতেই ওআইসির পক্ষ থেকে বলা হয়, ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় কোণঠাসা হচ্ছে। উদ্বিগ্ন ওআইসি সেদিকে নজর রাখছে। আন্তর্জাতিক মানদণ্ডে যদি বৈষম্য হয়, তাহলে এলাকায় শান্তি, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। মুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সরকারকে ওআইসি-র পক্ষ থেকে সরাসরি অনুরোধ করা হচ্ছে।

এই বয়ানই স্পষ্ট করে দিচ্ছে রামলীলা ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম দেশগুলির সঙ্গে যে সুসম্পর্কের কথা বলেছিলেন, তা কার্যত টাল খেয়েছে। এখন দেখার বিষয় সেই সম্পর্ক জোড়া লাগাতে কোন উদ্যোগ নেয় নয়াদিল্লি।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...