Thursday, June 11, 2026

কমানো হলো সচিনের নিরাপত্তা,বাড়লো আদিত্য ঠাকরের বলয়

Date:

Share post:

হুমকি নেই, তাই কমানো হলো মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরের নিরাপত্তা। সচিনের X- ক্যাটেগরি নিরাপত্তা এবার তুলে নেওয়া হলো।ওদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুর-তনয় আদিত্য ঠাকরে এতদিন Y+ নিরাপত্তা পেতেন। এবার তা বাড়িয়ে করা হলো Z ক্যাটেগরি৷ ফলে নিরাপত্তা বলয় আরও কঠোর হলো ওরলির এলাকার শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরের৷

মহারাষ্ট্র সরকারের এক পদস্থ আমলা বুধবার বলেছেন, সম্প্রতি রাজ্যের প্রায় 90 জন VVIP-র নিরাপত্তা ও হুমকির মাত্রা খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ওই আধিকারিক বলেছেন, আগে সচিন তেন্ডুলকরের নিরাপত্তায় 24 ঘণ্টা একজন পুলিশকর্মী থাকতেন। কিন্তু এখন থেকে তিনি শুধু বাড়ির বাইরে গেলে পুলিশ গাড়ির এসকর্ট পাবেন।
একইসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ নেতা শরদ পাওয়ার Z+ নিরাপত্তাই পাবেন৷ শরদের ভাইপো তথা NCP নেতা অজিত পাওয়ারের Z ক্যাটেগরি বজায় থাকবে।
কেবল সচিন তেন্ডুলকর নয়, সমাজকর্মী আন্না হাজারের নিরাপত্তা বলয়ও কমিয়ে Z থেকে Y+ প্লাস করা হয়েছে। নিরাপত্তা বলয় কমলো মহারাষ্ট্রের দুই প্রাক্তন মন্ত্রী একনাথ খাড়সে ও রাম শিন্ডের। উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েকের নিরাপত্তা
নামানো হয়েছে৷
একইসঙ্গে আইনজীবী উজ্জ্বল নিকমের নিরাপত্তা বলয়ও কমানো হয়েছে। 92-এর ধারাবাহিক বিস্ফোরণ থেকে 26/11 মুম্বই হামলার মতো হাই প্রোফাইল মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন উজ্জ্বল নিকম। এখন থেকে তিনি Z+ থেকে বেরিয়ে Y ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। নিকমও বাড়িরই বাইরে গেলে পুলিশের এসকর্ট ভ্যান পাবেন।

Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...