Thursday, June 11, 2026

জন্মদিনে দর্শকদের দেবের ‘রিটার্ন গিফট’

Date:

Share post:

জন্মদিনে উপহার পাওয়াটাই রীতি। এবার, নিজের জন্মদিনে দর্শকদের উল্টে উপহার দিলেন টলিউডের সুপারস্টার দেব। ছোটদের কথা মাথায় রেখে দক্ষিণারঞ্জন মিত্রের গল্প অবলম্বনে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ তৈরি করছেন গুরুপদ অধিকারী ও দীপক অধিকারীর প্রোডাকশন হাউজ। পরিচালনায় অনিকেত চট্টোপাধ্যায়। ২৫ ডিসেম্বর টলি তারকা দেবের জন্মদিন। সেই দিনেই এই ছবির ট্রেলার লঞ্চ করলেন তিনি।

পরিচালক ও প্রয়োজক ওরফে নায়ক দু’জনের মতেই রূপকথার গল্পে জাঁকজমকটা থাকা বিশেষ জরুরি। সেই কারণেই ছবির সেট তৈরির জন্য যোগাযোগ করা হয়েছে ‘বাহুবলী’-র সেট ডিজাইনারের সঙ্গে। বিগ বাজেটের এই ফিল্মের বেশিরভার শুটই হবে দক্ষিণ ভারতে। ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়৷ ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন কবীর সুমন৷

আরও পড়ুন-ঘুমের মধ্যেই আজ চলে যান চার্লি চ্যাপলিন

 

Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...