Tuesday, June 16, 2026

উইসডেনের দশকের সেরা ক্রিকেটারের তালিকায় ঢুকলেন বিরাট কোহলি

Date:

Share post:

ক্যাপ্টেন কোহলি এবার জায়গা করে নিলেন উইসডেনের “দশকের সেরা 5 ক্রিকেটার”- এর তালিকায়।

ভারত অধিনায়কের সাফল্য আর স্বীকৃতির যেন শেষ নেই। এ বার উইসেডেনের দশকের সেরা 5 ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিলেন বিরাট কোহলি। তিনি ছাড়া এই তালিকায় রয়েছেন স্টিভ স্মিথ, ডেল স্টেইন, এবি ডি ভিলিয়ার্স ও এলিস পেরি। উইসডেনের তরফে বলা হয়েছে, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে বিরাটের কৃতিত্বও ক্রমশ বেড়ে চলেছে । 2014-র ইংল্যান্ড সফরের শেষ থেকে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ম্যাচ, কোহলির গড় 63। তার মধ্যে রয়েছে 21টি সেঞ্চুরি ও 13টি হাফ সেঞ্চুরি।”
উইসডেন বলছে ‘‘এই সবই তাঁকে অসাধারণ স্ট্যাটিসটিক্সের মালিক করে তুলেছে। একমাত্র ব্যাটসম্যান যার 3 ফর্ম্যাটের ক্রিকেটেই 50-এর উপর গড়। কোহলির মতো এত চাপের মধ্যে বিশ্বের কোনও ক্রিকেটার কাজ করেনি।”
ICC অফিসিয়াল টুইটারে লিখেছে, ‘‘এই দশকে বিরাট কোহলি সব থেকে বেশি 5775 আন্তর্জাতিক রান, 22টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছে, যা আর কারও নেই।”
2019-এ কোহলির রান 2370 এবং সব ফর্ম্যাটের ক্রিকেট মিলে গড় 64.05। এই নিয়ে চতুর্থবার এক ক্যালেন্ডার ইয়ারে 2000-এর উপর রান করেছেন বিরাট।
ভারত অধিনায়ককে ইতিমধ্যেই উইসডেন টেস্ট দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। উইসডেনের একদিনের দলেও রয়েছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন এমএস ধোনি ও রোহিত শর্মা।
ইতিমধ্যেই বিরাটের
আন্তর্জাতিক ক্রিকেটে 70টি শতরান হয়ে গিয়েছে৷ এই মুহূর্তে
তাঁর সামনে আছেন
দু’জন, সচিন তেন্ডুলকর ও রিকি পন্টিং। সর্বোচ্চ রানের বিচারেও বিরাট আছেন তিনে। এখানেও আগে শুধু সচিন ও পন্টিং। ‌‌

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...