Wednesday, April 8, 2026

পেটের দায়ে নির্মম সিদ্ধান্ত ৩০ হাজার মহিলা শ্রমিকের, বাদ দিলেন জরায়ু

Date:

Share post:

পেটের দায়ে নির্মম সিদ্ধান্ত ৩০ হাজার মহিলা শ্রমিকের, বাদ দিলেন জরায়ু। মহারাষ্ট্রের হাজার হাজার মহিলা শ্রমিক অস্ত্রপচার করে বাদ দিচ্ছেন তাঁদের জরায়ু। এবিষয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস আদিবাসী শাখার চেয়ারম্যান নিতিন রাউত।

চিঠিতে নিতিন রাউত লিখেছেন, আখের খেতে কয়েক হাজার মহিলা কাজ করেন। তাঁরা দৈনিক উপস্থিতির ভিত্তিতে মজুরি পেয়ে থাকেন। কিন্তু ঋতুস্রাবের কারণে তাঁরা সাত দিন কাজে আসতে পারেননা। সেই কারণে ওই দিনগুলোর হাজিরা তাঁরা পাননা। এই কারণে কাজে কোনোরকম বিরতি না হওয়ার জন্য অস্ত্রপচার করে জরায়ু বাদ দিচ্ছেন প্রায় ৩০ হাজার মহিলা শ্রমিক। এই অস্ত্রপচারের ফলে ঋতুচক্র আটকাতে সমর্থ হন তাঁরা । শ্রমিক মহিলারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হিস্টেরেক্টমি নামের এই অস্ত্রপচার করেছেন। কিন্তু এখনও পর্যন্ত এই চিঠির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন-এনপিআর-এ ভুল তথ্য দেওয়ার পরামর্শ অরুন্ধতীর

 

Related articles

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...