Monday, April 6, 2026

এবার কলকাতা পুরসভার আর্কাইভে নোবেল জয়ী বাঙালির ছবি

Date:

Share post:

এবার কলকাতা পুরসভার আর্কাইভে স্থান পেতে চলেছে অর্থনীতিতে নোবেল জয়ী বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আজ, শুক্রবার পুরসভার তথ্য ও জনসংযোগ বিভাগের পাশে আর্কাইভের ঘরে তাঁর ছবি রাখা হবে বলে জানা গিয়েছে।

এর আগে পুরসভার আর্কাইভে চার নোবেল জয়ী ভারতীয়র ছবি ছিল। এবার তাঁদের সঙ্গে স্থান পাবে চলতি বছরে নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কলকাতা পুরসভার সচিব হরিহরপ্রসাদ মণ্ডল বলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গোটা বাঙালি জাতি তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন। কলকাতা পুরসভার আর্কাইভে তাঁর ছবি রেখে সম্মান জানানো হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...