Tuesday, March 31, 2026

আজ কলকাতায় বাম-কংগ্রেস যৌথ মিছিল

Date:

Share post:

এনআরসি, এনপিআর, সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আট জানুয়ারি শ্রমিকদের সাধারণ ধর্মঘটের সমর্থনে শুক্রবার দুপুরে কংগ্রেস ও বাম দলগুলির যৌথ মিছিল হবে কলকাতায়। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, নাগরিকত্ব ইস্যুতে সরকার অসত্য কথা বলে বিভ্রান্তি বাড়াচ্ছে। মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...